তুমি
তুমি রাত্রির আঁধারে সুন্দরের প্রতিমা
আর মেঘহীন রাতে আকাশের উজ্জ্বল নক্ষত্র ।
তোমার চাহনিতে প্রতারিত হয় সুন্দর সময়
স্বর্গ ছুঁতে চায় অন্ধকারের নীরবতাকে ।
কত সুন্দর আজ পবিত্র এই আঁধার …
আলো আঁধারের মাঝে যখন ছায়া পড়ে
তখন তোমার মাধুরী এই নীরবতা কে ছুঁয়ে যায় ।
তোমার মুখ এবং ভ্রূ
শান্ত প্রকৃতির মতো কোমল ,সজীব
আর হাসিতে ঘুচে যায় সব আঁধার…
তোমার………।
সুখ স্মৃতি গুলো সব সময় ঘুরে দাঁড়ায়
পবিত্র অনুভূতিহীন এক স্বপ্ন রাতে…
Super
ReplyDeleteBest valo
ReplyDelete