ভুল
এক এক করে চলে যায় সময়
আসে নতুন ভোর আসে নতুন প্রহর
বাড়ে ক্ষোভ বিবেকের দহন
আশাহত মনের উৎপীড়ন
জোর করে বসিয়ে রাখি কাজে
অভিনয় চলে হরদম
থাকে বিশ্বাস অবিশ্বাস এর চাপ
ঘুনে পোকারা বাসা বাঁধে
ঈশ্বর বেচারা তাকিয়ে তাকিয়ে হাসে
আর ভাবে এই বুঝি বোকাটা মরল।
এভাবে চল তে থাকে দিনের পর দিন
আমি ভাবি কত বড় হয়ে গেলাম
সব বুঝি অনেক ছোট ।
আনমনে মন বলে দেখ সবই তোর ভুল
তাই ভুলে ভুলে আজও ভুল করে যাই ।
নিয়ম ভাঙার ভুল , সময় হারিয়ে সময়
খুঁজে ফেরার ভুল, গন্তব্য হীন যাত্রার ভুল
Comments
Post a Comment