Posts

Showing posts from October 28, 2014

স্বপ্ন

প্রতি নিঃশ্বাসে গিলে খাচ্ছি মরা স্বপ্ন কে আর আচ্ছন্ন হচ্ছি মায়ার ঘুমে , মৃত্যুকে গেঁথে দিয়েছি অজানা অস্তিত্বে ঘুমের ঘোরে বিচরন করছি অজানা শান্ত সরোবরে । জাগ্রত চেতনার মাঝে গেঁথেছি সুখ , দুঃখ , হাসি , কান্নার ভীত ।। তার মাঝে ছুটে চলি আর গাই সম্ভাবনার গীত। আর অতীতের বেদনা সুখ , দুঃখ দিয়ে যায় ছুটে চলার আমন্ত্রনা তাই নতুন আশায় বাধি বুক । স্বপ্ন ঘুমে হাজারো চিন্তার জটে জীবন এগিয়ে চলে সময়ের স্রোতে পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব ভরা মনে ভয় এসে ধরা দেয় গভীর আনমনে । ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তার রেখা জমা হয়ে ধরা দেয় মৃত স্বপ্নের বাসনা নিঃশ্বাসে গেঁথে নিয়েছি বাঁচার আমন্ত্রনা অন্ধমোহে বিভোর হয়েছে আজ স্বপ্ন বাসনা

স্মৃ্তি

কেঁদে কেঁদে চলে যায় শীত কালের গহীনে ঊদ্ভান্ত জীবনের ছন্দময় গদ্যে বসে থাকি জ়ীবনের মিলন মেলায় বসন্তের নভ পল্লবে । আছ তুমি , আছি আমি দ্বীধাহীন প্রান্তে ভালবাসার শুদ্ধতায় স্নান করি প্রভাতের প্রহেলিতে । মধুময় স্মৃ্তি সব অনিশ্চিত বেলা এলো নতুন প্রহর শূ্ন্য দ্বিধাহীন ভেলা । দূরত্বের ভেজা পথ ভেজা মাঠ ঘাট বেদনার মর্মস্থলে জাগে শূন্যতার জলছাপ। সব আছে কিছু নেই তবু ভাবি হারাবার ভয় নেই যদিও দূরে , কাছে তুমি এই অন্তরমাঝে প্রভাতের শিঊলি ফোটা বনে উঠে দাড়ায় ঘাসের দল পায়ের আলতো স্পর্শে সব বেদনা কেড়ে নেয় স্মৃতির ক্লান্তি লগ্নে ।

পাপহীন পাপী

আকাশে আজ ধূসর মেঘ বাতাসে মিশে আছে ভয়ের গন্ধ অন্ধকার দু   চোখের মাঝে আজ ও একাকিত্বের গল্প পাপহীন পাপীরা যারা জন্মেছে এই কলি যুগে তাদের ক্ষমা করেনি প্রভু কোন কালে,   তাই তো আজ সহস্র   শকুন ছিঁড়ে খাচ্ছে হাবাদের মাথা তাদেরি ভিড়ে আজও জেগে আছি মুখে নেই এতটুকু কথা জেগে আছি   বলেই   তো বেঁচে আছি তাই ভাবি বেশ আছি   আমার চাই না আর নিয়ে যাও সবটুকু পাপহীন পাপীদের সংসারে আমিও বেঁচে থাকতে চাই সুখ তাই এইটুকু। ????? ??? ???? Tushar Lal Saha Click Here