মৃত্যুর ওপারে একটা সময় আসবে সেটা আজ অথবা কাল ঘুমের মধ্যে আমরা তখন হারিয়ে যাব একটা প্রাণহীন, স্বপ্নহীনতায় যা ভ্রান্তির ডানায় ভর করে শেষ শয্যার কাছে মৃদু বাতাস দিতে থাকবে । প্রাণপ্রদীপ তখন নিভু নিভু করতে থাকবে ডিম লাইটের মৃদু আলোর মতো । তখন কে তোমাকে জাগিয়ে তুলবে? তোমার কোন সুহৃদ্,কোন বন্ধু কি তোমাকে টেনে তুলবে বা কোন সুন্দরী এলোকেশি রমণী আসবে কি..? সেই সময়ের জন্য বলবে জেগে উঠ । তখন নীরবতা তোমাকে নিয়ে যাবে এক গভীর নির্জনতায় মাঝ রাতের সেই নীরব নিসর্গ অন্ধকারের মাঝে তুমি অবগাহন করতে থাকবে … কান্না ,আবেগ , অনুভূতি তোমার মাঝে ধরা দেবে না। ভালবাসা তখন মহত্তম শক্তি নিয়ে আসবে যদিও তা ক্ষণিকের …। এটা তখন নিবিড় ভাবে দেখতে থাকবে মনে থাকা অতীতের সুখ,দুঃখ, বেদনা… যদিও বেদনা তখন নিবিড় ভাবে হাসতে থাকে শুকনো অতীতের কাছে। তখন সুখ বেদনা আনন্দ অনুভূতি গুলো জড়ো হতে থাকবে আপন দৃশ্যপটে । আত্মা তখন এড়িয়ে যেতে চাইবে মৃত্যুকে… পেতে চাইবে মুক্ত বায়ু কারণ প্রিয়জনের কান্না তখন বাচাঁর শক্তি জাগ্রত করবে।। তুমি উঠে আসবে বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে………….....
Posts
Showing posts from October 25, 2014
- Get link
- X
- Other Apps
তুমি তুষার লাল সাহা তুমি রাত্রির আঁধারে সুন্দরের প্রতিমা আর মেঘহীন রাতে আকাশের উজ্জ্বল নক্ষত্র । তোমার চাহনিতে প্রতারিত হয় সুন্দর সময় স্বর্গ ছুঁতে চায় অন্ধকারের নীরবতাকে । কত সুন্দর আজ পবিত্র এই আঁধার … আলো আঁধারের মাঝে যখন ছায়া পড়ে তখন তোমার মাধুরী এই নীরবতা কে ছুঁয়ে যায় । তোমার মুখ এবং ভ্রূ শান্ত প্রকৃতির মতো কোমল ,সজীব আর হাসিতে ঘুচে যায় সব আঁধার… তোমার………। সুখ স্মৃতি গুলো সব সময় ঘুরে দাঁড়ায় পবিত্র অনুভূতিহীন এক স্বপ্ন রাতে…
- Get link
- X
- Other Apps
মরু বালুকা শূন্যে ঊড়ে মরু বালুকা শূন্যে দ্বন্দ্বে ঊড়িবার কালে আসে সে ভ্রান্ত পথের দ্বিধাহীন প্রান্তে । নেই তার গন্তব্য , নেই কোন প্রান্তর তবুও সে ঊড়ে ঊড়ে হারায় মরু অন্তর। অযাচিত পথ তার নেই কোন ঠিকানা ঊড়ে ঊড়ে হারায় সে পায় না কোন পথের দিশা । কখনো বা পথিকের পায়ের আলতো ছেঁয়ায় আবার কখনো বৃষ্টিস্নাত হয়ে ছুটে যায় গভীর সরেবরে । কখনো বা বৈশাখের আগুন ঝরা মাঠে তাকে নিয়ে খেলে যায় আগামীর স্বপ্ন । নেই কোন বাধা ,নেই কোন যাতনার তত্ত্ব তাই তো তার সময় নেই হারাবার অল্প । পথ নেই তার স্থির গন্তব্যে তাই সে অধীর, নেই তার সীমানা অসীমের পথে তাই ছোটার বাসনা । অল্প অল্প করে সে গেঁথে যায় জ়ীবনের গান হাজরো পথ, ঘাট ,মাঠ এই সবুজ প্রান্তর তার বিশালতার অবদান
- Get link
- X
- Other Apps
কাল কাল বলে ফেলে রেখে আগামীর তরে সেই কাল কি আসবে ফিরে মরনের পরে ফিরে পেলে থাকেনা যার হিসেব না পেলে কেন হও এত হতাশ। যা কিছু রেখে দিলে আগামীর তরে তা কেন হারিয়ে গেল ভাবনার অতলে। চলে যায় যাক চলে তবে কেন তারে এত ডাকাডাকি, ভাবনার ঘরে তাই শূন্যতার ভরাডুবি। আগামীর তরে তুমি বাধিলে যেই ঘর কাল এসে নিয়ে গেল ভাবনার অতল। দিন আসে দিন যায় সময় যায় ঘুরে কার পিছে ছুটে তুমি হারাও বিস্মৃতির অতলে।
- Get link
- X
- Other Apps
অনিরুদ্ধ গুনে গুনে পার করা সময় নিরুদ্দেশের পথে কালের লাগামহীন ঘড়ি আর মাঝ রাতের শব্দহীন নিরবতা দিয়ে যায় অনন্ত যাত্রার সংকীর্ন আবহমানতা । উদ্দেশ্যহীন পথে ক্লান্তিহীন এই মাঝ রাতে অসীম শুন্যতা ভরা বুকে জনশুন্য অন্ধকার এই মায়াবী পথে স্বপ্ন গুলো ভর করে মনের শুন্য চৌকাঠে । জমে থাকা কষ্ট গুলো নিথর ভাবে পড়ে রয় মেঘের মাঝে খুঁজে নেয় তার নতুন পরিচয় । অনেক স্বপ্ন বুকে নিয়ে আকাশ মাঝে হারিয়ে গিয়ে হয়তো নতুন পথের খোঁজে হারিয়ে যাব মেঘের বুকে ।
- Get link
- X
- Other Apps
ভুল এক এক করে চলে যায় সময় আসে নতুন ভোর আসে নতুন প্রহর বাড়ে ক্ষোভ বিবেকের দহন আশাহত মনের উৎপীড়ন জোর করে বসিয়ে রাখি কাজে অভিনয় চলে হরদম থাকে বিশ্বাস অবিশ্বাস এর চাপ ঘুনে পোকারা বাসা বাঁধে ঈশ্বর বেচারা তাকিয়ে তাকিয়ে হাসে আর ভাবে এই বুঝি বোকাটা মরল। এভাবে চল তে থাকে দিনের পর দিন আমি ভাবি কত বড় হয়ে গেলাম সব বুঝি অনেক ছোট । আনমনে মন বলে দেখ সবই তোর ভুল তাই ভুলে ভুলে আজও ভুল করে যাই । নিয়ম ভাঙার ভুল , সময় হারিয়ে সময় খুঁজে ফেরার ভুল, গন্তব্য হীন যাত্রার ভুল
- Get link
- X
- Other Apps
ভাবনা কেমনে চলিবে তোমারি দিন বাড়িছে দেনা আর নতুন ঋণ তোমারি স্বপ্নের মায়াকাশে ঘুরে বেড়ায় হাজার রঙ নানা অভিলাষে তবে কি তুমি এখানে থেমে রবে বাড়িছে হাত, দেবে আজ হানা নতুন কাব্য বিলাসে । জগতের রূপ দেখিয়া তুমি মজিলা আজ মায়ার নতুন আবেশে অন্তরের কালি জমে জমে মিশে যায় কোন শুন্যতার দেশে?। গহন পথের মেঘের দেশে তুমি কি খুঁজে বেড়াও ভাবনার আবেশে ?।
কথা
- Get link
- X
- Other Apps
কথা কথার মাঝে কথার ব্যাথা কথা খুঁজে ক্লান্ত পাতা । কথা হাসায় কথা কাঁদায় ক্ষনিক ব্যাথার বাঁধন হারায় । উল্টো কথার মাতন গপ্পে হারিয়ে কেউ স্বপ্ন ভবে , শুন্যে ভাসায় বিশ্বাসের তরী কথার মাঝে হারিয়ে গিয়ে খুঁজে নতুন আশার ভৈরী । কা রো কথা হ্রদ্য় ভরায় কারো কথা হ্রদয় ভাঙ্গায় , ক্ষনিক কথার মাতন ডো্রে শুন্য এই বুক কেঁদে মরে । যত কথা তত গপ্প কথাই খুঁজে কথার স্বপ্ন । জীবন ভবের নতুন ভাবনায় সুযোগ পেলে কথায় সাজায় । পাও যদি একটা সঙ্গী খুলে বস কথার ঝুলি, বলবে তারে যত কথা হতে পার তুমি তত গাধা । বিশ্বাস ভঙ্গের এই দুনিয়ায় মানুষ চেনা বড়ই দায় তবে কি মুখ রবে বাধা চলুক তবে কথার পালা শুন্য মন কথার ঢংঙ্গে ছুটে চলুক আপন রঙ্গে ।