অনিরুদ্ধ
গুনে গুনে পার করা সময়
নিরুদ্দেশের পথে কালের লাগামহীন ঘড়ি
আর মাঝ রাতের শব্দহীন নিরবতা
দিয়ে যায় অনন্ত যাত্রার সংকীর্ন আবহমানতা ।
উদ্দেশ্যহীন পথে ক্লান্তিহীন এই মাঝ রাতে
অসীম শুন্যতা ভরা বুকে
জনশুন্য অন্ধকার এই মায়াবী পথে
স্বপ্ন গুলো ভর করে মনের শুন্য চৌকাঠে ।
জমে থাকা কষ্ট গুলো নিথর ভাবে পড়ে রয়
মেঘের মাঝে খুঁজে নেয় তার নতুন পরিচয় ।
অনেক স্বপ্ন বুকে নিয়ে আকাশ মাঝে হারিয়ে গিয়ে
হয়তো নতুন পথের খোঁজে
হারিয়ে যাব মেঘের বুকে ।
Comments
Post a Comment