ভাবনা
কেমনে চলিবে তোমারি দিন
বাড়িছে দেনা আর নতুন ঋণ
তোমারি স্বপ্নের মায়াকাশে
ঘুরে বেড়ায় হাজার রঙ নানা অভিলাষে
তবে কি তুমি এখানে থেমে রবে
বাড়িছে হাত, দেবে আজ হানা নতুন কাব্য বিলাসে ।
জগতের রূপ দেখিয়া তুমি মজিলা আজ
মায়ার নতুন আবেশে
অন্তরের কালি জমে জমে মিশে যায়
কোন শুন্যতার দেশে?।
গহন পথের মেঘের দেশে
তুমি কি খুঁজে বেড়াও ভাবনার আবেশে ?।
Comments
Post a Comment