কাল


কাল বলে ফেলে রেখে আগামীর তরে
সেই কাল কি আসবে ফিরে মরনের পরে
ফিরে পেলে থাকেনা যার হিসেব
না পেলে কেন হও এত হতাশ।
যা কিছু রেখে দিলে আগামীর তরে
তা কেন হারিয়ে গেল ভাবনার অতলে।
চলে যায় যাক চলে তবে কেন
তারে এত ডাকাডাকি,
ভাবনার ঘরে তাই শূন্যতার ভরাডুবি।
আগামীর তরে তুমি বাধিলে যেই ঘর
কাল এসে নিয়ে গেল ভাবনার অতল।
দিন আসে দিন যায় সময় যায় ঘুরে
কার পিছে ছুটে তুমি হারাও বিস্মৃতির অতলে।

Comments

Popular posts from this blog

স্বপ্ন

Kobita