স্বপ্ন
প্রতি নিঃশ্বাসে গিলে খাচ্ছি মরা স্বপ্ন কে আর আচ্ছন্ন হচ্ছি মায়ার ঘুমে , মৃত্যুকে গেঁথে দিয়েছি অজানা অস্তিত্বে ঘুমের ঘোরে বিচরন করছি অজানা শান্ত সরোবরে । জাগ্রত চেতনার মাঝে গেঁথেছি সুখ , দুঃখ , হাসি , কান্নার ভীত ।। তার মাঝে ছুটে চলি আর গাই সম্ভাবনার গীত। আর অতীতের বেদনা সুখ , দুঃখ দিয়ে যায় ছুটে চলার আমন্ত্রনা তাই নতুন আশায় বাধি বুক । স্বপ্ন ঘুমে হাজারো চিন্তার জটে জীবন এগিয়ে চলে সময়ের স্রোতে পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব ভরা মনে ভয় এসে ধরা দেয় গভীর আনমনে । ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তার রেখা জমা হয়ে ধরা দেয় মৃত স্বপ্নের বাসনা নিঃশ্বাসে গেঁথে নিয়েছি বাঁচার আমন্ত্রনা অন্ধমোহে বিভোর হয়েছে আজ স্বপ্ন বাসনা