সময়

 
সময়

কতগুলো সময় আমরা হাতরে বেড়াই
আর কতগুলো হেলাই হারাই,
অলস সময় গুলো চিন্তাহীন মনের কড়িকাঠ গুনে
আর ভাবনার মাঝে রহস্যের জাল বুনে।
কিন্থু সময় তার চলার মাঝে ধীর
যা কিছু ফেলে আসা তা তো আর ফিরে পাওয়ার নয়
যা পেতে চাই তা ও আবার অদৃষ্টের হাতে বন্দী।
অযাচিত সময় গুলো থেকে থেকে বিছিন্ন মনের
সাথে করে হাজার ও সন্ধি।
তবে আমরা কি সময়ের জন্য সময়কে মূল্য দিতে জানিনা ?
হয়তো জানি অথবা না ।
তাই অবহেলায় ব্যায়িত সময় গুলো আবার
যান্ত্রিক ভাবে ফিরে আসে এবং,
বার বার কুঠারঘাত করে মনের শূ্ন্য চৌকাঠে।

Comments

Popular posts from this blog

স্বপ্ন

Kobita