ভ্রান্তি্
নাই কিছু নাইরে
আষাঢ়ের ঊষরের চোখের জলে
সব গেল হারিয়ে ধুয়ে মুছে ।
ভ্রান্তির সাগরের পথ পানে
ক্লান্তিহীন রিপু চেয়ে আছে দুচোখ মেলে
সব হল যে আজ একাকার
হাজার বাধার কাছে কে দাঁড়াবে আজ আবার
আজি এই ভ্রান্তির সাগরের পথপানে
তাকিয়ে থাকবে আর কতক্ষণে ?
ক্ষণে ক্ষণে বাজিবে না বুঝি আর
তব ক্লান্তিহিন ছুটে চলার নভ জয়ভার ।
আত্মগ্লানি আর দৈন্ন্যতার জটাজাল ছিড়ে
ঊঠে আসবেনা কি আজ হাজারো জনতার ভীড়ে।?
Comments
Post a Comment