নিঃসঙগতা অতপর
আমি আজ ভালবাসাহীন নিঃসঙ্গ পথের যাত্রী
চেয়ে দেখ অই স্বপ্ন তারার মাঝে সুখ নেই
তবুও যে সুখ খুঁজি।
দেওয়ালের ঘড়ি আজ কথা বলেনা
মরে গেছে অনেক দিন হল,
তাকে জাগানোর সাধ যে আজ ফুরিয়ে গেল।
আমি নিরঃচুপ তার পানে চেয়ে আজ
হতবাক,
জীবনের টানে জীবন কে জাগাই
তবুও নিঃচল সারারাত।
সুখ খুঁজি নিরঃসঙ্গ রাতের স্বপ্ন তারার মত
পথ খুঁজি পথ হারা ক্লান্ত পথিকের মত
হাতরে মরি শুধু অন্ধকারের মাঝে
খুঁজে খুঁজে ক্লান্ত হই ঐ সাঁঝের বেলার মায়ার হাটে ।
Comments
Post a Comment